ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ AM
উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের দিকে অগ্রসর হন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস ও আশপাশের এলাকা।

বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬