বেরোবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

২৭ নভেম্বর ২০২৫, ০১:১৯ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‍্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার পরপরই ২৪ ঘণ্টার নোটিশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলা বিভাগের ১৬তম ব্যাচের মোট ১২ শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে র‍্যাগিংয়ে জড়িত ছিলেন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষের জন্য এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর ৯ শিক্ষার্থী—মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেনকে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদের অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বিজয়–২৪ ছাত্র হলের ছাদে বাংলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা ১৭ ব্যাচের শিক্ষার্থীদের ডেকে নেয়। একপর্যায়ে ১৬ ব্যাচের শিক্ষার্থী মামুন, ১৭ ব্যাচের শিক্ষার্থী দীন ইসলামকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধরের পর দীন ইসলাম অসুস্থ হয়ে পড়লে হলের শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬