জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ PM
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত © সংগৃহীত

এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ, শিক্ষক এবং প্রতিযোগীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কায়কোবাদ শিক্ষার্থীদের গণিতভীতি কাটিয়ে গণিতে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘মানুষের মস্তিষ্ক সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু আমরা এর সঠিক ব্যবহার করতে পারি না। গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তার পরিসর আরও বড় করে দেয়।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শহীদুল ইসলাম প্রতিযোগী ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভালো ফলাফলই সফলতার একমাত্র মানদণ্ড নয়; জীবনে দক্ষতা অর্জনই বড় বিষয়। গণিত অলিম্পিয়াড সেই দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১৫ মিনিটে প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৪টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিথিরা আঞ্চলিক পর্যায়ের সেরা ১০ প্রতিযোগীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিজয়ীরা আগামী ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

বরিশাল আঞ্চলিক পর্বে নির্বাচিত দশ প্রতিযোগী হলেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাকিয়া আক্তার রিভা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসিবুল ইসলাম শান্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তানজিলা আক্তার, মুমতাসিন আহমেদ পরাগ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুমতাহিনা রহমান, মো. নাফিস হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রিয়া কুন্ডু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার বাবলী, শিপন কুমার ঘোষ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. ফিরোজ হোসেন সজীব।

এবারের আঞ্চলিক পর্বে বরিশাল বিভাগসহ গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, বরিশাল সরকারি বিএম কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোলা সরকারি কলেজ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9