ঢাকা বিশ্ববিদ্যালয়

ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম দ্বিবার্ষিক পুনর্মিলনী ১২ ডিসেম্বর

১১ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
ঢাবির ইতিহাস বিভাগ

ঢাবির ইতিহাস বিভাগ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছে, ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রাণের মিলনমেলায় পরিণত হবে এবারের পুনর্মিলনী। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ ও বিকালের নাস্তা-পিঠা ইত্যাদি।

পুনর্মিলনীকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সাজবে টিএসসি প্রাঙ্গণ।

অনলাইনে এবং সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বিস্তারিত তথ্যের জন্য এই দুটি নম্বরে (০১৭১৫-৩২৫৯৬৮ ও ০১৩০০-২৩৪৩৯৫) যোগাযোগ করতে অনুরোধ করছে আয়োজকরা।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬