শিক্ষক নিয়োগ বন্ধ করতে রাবি প্রশাসনকে উকিল নোটিশ

২৭ অক্টোবর ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে গত ৮ অক্টোবর। নিয়োগ বোর্ডে প্রশ্নে ভুল, পরীক্ষায় আর্থিক অনিয়ম, ছাত্রলীগ নেতাদের দুই স্ত্রীর নিয়োগ পাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে নিয়োগ বোর্ড বন্ধ করতে প্রশাসনের কাছে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কে. এম. হাবিবুর রহমান এ উকিল নোটিশ পাঠান।

ইতিহাস বিভাগের নিয়োগ বোর্ডে বিভিন্ন অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে বোর্ডের প্রার্থী জোহরুল হকের পক্ষে এ উকিল নোটিশ পাঠানো হয়।

উকিল নোটিশ থেকে জানা যায়, নিয়োগ বোর্ডে প্রশ্ন ফাঁস, নিয়োগে অনিয়ম, লিখিত পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না করা, ইতিহাস বহির্ভূত প্রশ্ন করাসহ জাতীয় পত্রিকায় প্রকাশিত ইতিহাস বিভাগের নিয়োগ বোর্ডের বিভিন্ন অসংঙ্গতিপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এ নিয়োগ বন্ধ করতে উকিল নোটিশ পাঠান অ্যাডভোকেট কে. এম. হাবিবুর রহমান।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবকে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬