বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ PM
খেলা শেষে বিজয়ী দলগুলো পুরস্কার তুলে দেওয়া হয়

খেলা শেষে বিজয়ী দলগুলো পুরস্কার তুলে দেওয়া হয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্পোর্টস কমপ্লেক্সে শনিবার (১৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে এই ক্রীড়া উৎসব পরিণত হয় আনন্দ ও ক্রীড়া মনোভাবের এক মিলনমেলায়।

দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় অনুষ্ঠিত নারী ফাইনালে, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস দল ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বেলা ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি ও স্টাফ ফাইনালে, ফ্যাকাল্টি অব ল দলকে হারিয়ে স্টাফ টিম বিজয় অর্জন করে। বেলা দুইটায় অনুষ্ঠিত পুরুষ বিভাগে ডিনস কাপ ফাইনালে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইংরেজি বিভাগকে হারিয়ে শিরোপা জয় করে।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, খেলাধুলা বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ; এটি দলগত কাজ, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও বিইউবিটি ট্রাস্ট ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা শিহাব রিজওয়ান। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের নিষ্ঠা ও উদ্দীপনা প্রশংসনীয়। এমন আয়োজন ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।

পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে বিইউবিটি স্পোর্টস ক্লাব, যারা সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিল।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9