এবার আরেক হলের তিন পদেই বড় ব্যবধানে লাফ শিবিরের

১৬ অক্টোবর ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৯ AM
চাকসু নির্বাচন

চাকসু নির্বাচন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ হলে মোট ভোট কাস্ট হয়েছে ২৯২২ টি। এতে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১ টার দিকে ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন ১৪৯৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৪০৪ ভোট। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মুন্না ৯০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৮৬৮ ভোট।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬