ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 

২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ AM
গোবিপ্রবি ক্যাম্পাস

গোবিপ্রবি ক্যাম্পাস © সংগৃহীত

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ প্রতিম কুণ্ডু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০ টার দিকে তিনি পুলিশ লাইন স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাতে ৪০টি সেলাই করা হয়েছে এবং তিনি হলে অবস্থান করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গিয়েছিলাম। ওখানে ছবি তুলছিলাম। পরে ওখানকার স্থানীয় নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে। সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে দুই হাতে আঘাত করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘আমি নিজে খবর পেয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি পার্থ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তখন আমি পুলিশের ওসি তদন্ত ও একজন এসআইকে (যেহেতু নিয়মিত ওসি ট্রেনিংয়ের জন্য মাদারীপুরে আছেন) সাথে নিয়ে হলে পার্থের সাথে দেখা করি। পুলিশ পার্থের জবানবন্দি নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনেছে। ওনারা রাতেই কাজ শুরু করেছে।’

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950