জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাল ভোট নয়, নারীদের হলে পুরুষ প্রবেশ করলেই বাজানো হয় ঘণ্টা!

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ PM
মেয়েদের হলে পুরুষের উপস্থিতিতে ঘণ্টা বাজাচ্ছেন খালা

মেয়েদের হলে পুরুষের উপস্থিতিতে ঘণ্টা বাজাচ্ছেন খালা © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র মূলত হলের ভেতরে থাকায় নির্বাচন চলাকালে সাংবাদিকরা নিয়মিত পরিদর্শন করছেন। এই নির্বাচনের ভোটগ্রহণের সময় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মেয়েদের হলের ভেতরে সাংবাদিকরা প্রবেশ করলে বাজানো হয় ঘণ্টা। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ আলোচনা-সমালোচনা হয়।

জানা গেছে, ভোটগ্রহণের সময় দুপুরের দিকে মেয়েদের একটি হলে জাল ভোট দেওয়ার খবরে প্রবেশ করেন সাংবাদিকরা। এ সময় তাদের প্রবেশের পর বাজানো হয় ঘণ্টা। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছে, জাকসু নির্বাচনে শিবিরের জাল ভোট, সাংবাদিক প্রবেশ দেখে ঘণ্টা বাজিয়ে সতর্কতা। পরে এ নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে কাউকে হাস্যরস করতেও দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ও সরেজমিনে যাওয়া সাংবাদিকরা জানান, নারী শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে ঘরের মতোই অবস্থান করেন হলে। মেয়েদের হলে খালারা (নারী কর্মচারী) দায়িত্বে থাকেন। মেয়েদের হলে জরুরি প্রয়োজনে বাইরে থেকে ইলেকট্রিশিয়ন, প্লাম্বারের যাওয়ার প্রয়োজন হলেও খালারা ঘণ্টা বাজিয়ে সতর্ক করেন। আজকের নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক বা অন্য কেউ প্রবেশ করলে সংকেত হিসেবে ঘণ্টা বাজানো হয়। তবে অনেকেই সেটা না বুঝে একটি ইস্যু তৈরি করা হয়েছে।

সংবাদ সংগ্রহে সাংবাদিক জীবন আহমেদ গিয়েছিলেন মেয়েদের হলে। পরে তিনি ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, মেয়েদের পরিদর্শনকালে একাধিক হলে গিয়ে প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে একজনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “বোঝেন তো, মেয়েদের হল—তাই প্রবেশের আগে ঘণ্টা বাজিয়ে সংকেত দেওয়া হয়।”

আরেক সাংবাদিক মনিরুল ইসলাম লেখেন, আমি বেশ কয়েকবছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শেখ হাসিনা হলে ঢুকেছিলাম একটা নিউজের জন্য। ইন্টারভিউ নিতে প্রভোস্ট স্যারের কক্ষে যাচ্ছিলাম। তখন সিকিউরিটি গার্ড পুরোটা পথ ঘণ্টি বাজাতে বাজাতে যাচ্ছিলেন আমার সাথে। এখন এসে মনে পড়লো, প্রভোস্ট স্যারের রুমে হয়তো জাল ভোট দেয়া হচ্ছিল। আমার ধারণা আর কী। সরি।

জাবি ছাত্রী তাওফিয়া হোসেন লিখেছেন, মেয়েদের হলে ঘণ্টা বাজিয়ে সাংবাদিক প্রবেশ করানো হলে সেটাকে ‘ভোট চুরি করা হচ্ছিলো, তাই আগেই সাবধান করে দেওয়া হচ্ছে’ বলে প্রচার করছে বড় বড় মিডিয়াগুলো। সেলুকাস দুনিয়া! অথচ যেকোনো মেয়েদের হলে পুরুষ প্রবেশ করলে ঘণ্টা বাজিয়ে ঢুকানো হয়, এটাই নিয়ম।

নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, ভাগ্নি জামাইয়ের আঘাতে নিহ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬