আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম অস্টডিসি ন্যাশনালস অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ PM
আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম অস্টডিসি ন্যাশনালস অনুষ্ঠিত

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম অস্টডিসি ন্যাশনালস অনুষ্ঠিত © সৌজন্যে প্রাপ্ত

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৭ম অস্টডিসি ন্যাশনালস অনুষ্ঠিত হয়েছে। বছরের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা ‘ব্র্যাক ব‍্যাংক প্রেজেন্টস ৭ম অস্টডিসি ন্যাশনালস’ এ ৩২টি স্কুল-কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। দুইদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা ৩০ এ আগস্ট ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ফাইনাল বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সেমিনার কক্ষ ও অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট ডিবেটিং ক্লাবের   কোষাধ্যক্ষ মিস. আফরিন সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ব্র্যাক ব্যাংক এবং ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর ছিল ফ্রেশ। ইভেন্টটির অন্যান্য সহযোগী পার্টনাররা হলো ইউএস বাংলা (ট্রাভেল পার্টনার), হেড গিয়ার এবং বিন্দু প্রকাশনী (গিফট পার্টনার)।

ইন্টার ইউনিভার্সিটি সেগমেন্টে, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (CUDS) চ্যাম্পিয়ন টাইটেল পাওয়ার গৌরব অর্জন করে এবং শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (SUDS) রানার্সআপ হয়। এই সেগমেন্টে বুটেক্সডিসি’র বিতার্কিক আলভি সালমান এবং ইইউডিসির বিতার্কিক জাফির আনাম যৌথভাবে টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন। সেইসাথে সিইউডিসির বিতার্কিক আহমেদ তানজিম ফাইনালের সেরা বিতার্কিক হন। ফাইনাল রাউন্ডের বিষয় ছিল বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিতর্কটির মোশন ছিল ‘এই সংসদ মনে করে, বর্তমান সরকারের অধীনে ২০২৬ এ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।’ উভয় পক্ষের প্রতিটি বিতার্কিকের বক্তব্য ছিল অত্যন্ত আকর্ষণীয়। আলাদাভাবে বলা প্রয়োজন যে, বিতর্কের বিষয়টি এতোটাই প্রাসঙ্গিক ছিল যে, উপাচার্য মহোদয় তার বক্তৃতায় এ বিষয়ে আলাদাভাবে আলোচনা করেন।

স্কুল-কলেজের ওপেন সেগমেন্টে, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের টিম আরডিএস একুশ চ্যাম্পিয়ন হয় এবং মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের টিম এমজিবিএসডিসি প্রত্যয় রানার আপ হয়। এই সেগমেন্টে, এসিসিডিসি’র বিতার্কিক আহমেদ টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন এবং আরডিএস-এর বিতার্কিক আজওয়াদ সময় ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন।

স্কুল-কলেজের হাইস্কুল সেগমেন্টে, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয় এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রানার আপ হয়। এই সেগমেন্টে আরডিএস-এর বিতার্কিক সাফাত ইবনে আজাদ এবং এএসডিসি’র বিতার্কিক মাহমুদ আমিন যৌথভাবে টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন এবং এএসডিসির বিতার্কিক ওয়াফি ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন।

অস্ট ডিবেটিং ক্লাবের সভাপতি, মো. আতাউর রহমান মৃধার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই দেশসেরা অন্যতম বিতর্ক আয়োজন “ব্র্যাক প্রেজেন্টস ৭ম অস্টডিসি ন্যাশনালস’ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9