কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক ভিসি, ছেলের আবেগঘন স্ট্যাটাস

১১ আগস্ট ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
অধ্যাপক আবদুস সাত্তার

অধ্যাপক আবদুস সাত্তার © সংগৃহীত

দুর্নীতির মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. প্রফেসর আব্দুস সাত্তার (৭০) স্ট্রোক করেছেন। সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থতা বোধ করলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলম। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন আবদুস সাত্তার। এ সময় তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। স্ট্রোকের আশঙ্কায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ আগস্ট তার হাজিরার পরবর্তী দিন ধার্য রয়েছে।’

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাফায়েত হোসাইন বলেন, সিটি স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার মাথায় রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আবদুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার লেখেন, দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে আমার বাবা যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। 

তিনি আরও লেখেন,  ‘আমরা হাসপাতালে গিয়ে দেখি, বাবা স্ট্রোক করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাবার মতো সম্মানীয় ব্যক্তিদের শেষ জীবনে হেনস্তা করা হচ্ছে। আমার বাবা এই অপমান সহ্য করতে পারেননি। এমন রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬