বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

২১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
‘জুলাই কর্নার’ উদ্বোধন

‘জুলাই কর্নার’ উদ্বোধন © টিডিসি ফটো

জুলাইয়ের স্মৃতি স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক তৌফিক আলম। জুলাই কর্নারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত হয়। এই কর্নারটিতে জুলাই অভ্যুত্থান বিষয়ক বই, ম্যাগাজিন, সংবাদপত্র, স্মৃতিচারণ এবং ঐতিহাসিক দলিল সংযুক্ত করা হবে।

সোমবার (২১ জুলাই) সকালে উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কেন্দ্রীয় গ্রন্থাগারে লাল ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং শিক্ষার্থীরা যেন জুলাই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে, সেজন্য ‘জুলাই কর্নার’ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম, সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল ইসলাম (কোস্টাল স্টাডিজ বিভাগ), সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার (বাংলা বিভাগ) এবং লাইব্রেরিয়ান কাজী মো. জোহিরুল ইসলাম।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। এই কর্নার থেকে বর্তমান ও পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা জুলাই মাসে সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে জানতে পারবে। জুলাই কর্নার বাস্তবায়নে লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করেছেন। আমি সবাইকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9