প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

০১ জুলাই ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৬:১১ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কনটেস্ট

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কনটেস্ট © সৌজন্যে প্রাপ্ত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং পাথওয়ে’ শীর্ষক সেমিনার। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য উপস্থাপন করা হয় আটটি গাণিতিক সমস্যা। প্রতিযোগীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানো এবং বাস্তবসম্মত সমস্যা সমাধানে আগ্রহ তৈরি করাই ছিল মূল লক্ষ্য।

প্রতিযোগিতা শেষে বিকেলে আয়োজিত হয় পুরস্কার বিতরণী ও সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম।

প্রধান অতিথি তার বক্তব্যে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংয়ের আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ আয়োজন আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বিস্তৃত করা হবে।”

প্রতিযোগিতায় আটটি সমস্যার মধ্যে চারটি সঠিকভাবে সমাধান করে প্রথম স্থান অর্জন করেন সিএসই বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী কামরুল ইসলাম। প্রথম ১০ জন বিজয়ীকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের বক্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন। আয়োজনে সহযোগিতা করেন প্রোগ্রামিং ক্লাবের সদস্য ও স্বেচ্ছাসেবকরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিএসই বিভাগের প্রভাষক ও বুয়েট অ্যালামনাই অর্ক শিকদার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ক্লাবগুলোকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9