ভিক্টোরিয়া কলেজে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা, মাস্ক পরা বাধ্যতামূলক

১৫ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ © টিডিসি

সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধির নতুন নির্দেশনা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজ রবিবার (১৫ জুন) কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবাইকে ক্যাম্পাসে ঢোকার সময় সঠিকভাবে নাক ও মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে। নির্দিষ্ট সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জ্বর, সর্দি-কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কলেজে না এসে বাসায় থাকতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কলেজ চত্বরে অপ্রয়োজনীয় ভিড় ও জটলা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞা বলেন,  ‘এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের সবার স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ভূমিকা রাখছে এবং সবার সহযোগিতা কামনা করছি।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬