চিকিৎসকদের নিরাপত্তার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্বাস্থ্য অধিদপ্তর: মহাপরিচালক

২১ আগস্ট ২০২৬, ০২:২২ PM
ঢামেকের আহত চিকিৎসককে দেখতে গিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ঢামেকের আহত চিকিৎসককে দেখতে গিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক © সংগৃহীত

চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। একইসঙ্গে চিকিৎসকদের দাবি-দাওয়া ও প্রতিবাদ থাকলেও রোগীদের জরুরি চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়—সে বিষয়েও আন্তরিক আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা (ইএন‌টি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে মহাপরিচালক এসব কথা বলেন। আজ শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে মহাপরিচালক আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকের ওপর সংঘটিত এই হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

একই সঙ্গে চলমান পরিস্থিতিতে চিকিৎসকদের ন্যায়সংগত দাবি ও প্রতিবাদের প্রতি সম্মান রেখে, রোগীদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এ বিষয়েও সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬