ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭ জুলাই ২০২৬, ১২:১০ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো। হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।
 
শুক্রবার (১৭ জুলাই) এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক। 

তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা সাড়ে তিন মাস বয়সী মেয়ে শিশু গত ১৫ জুলাই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। 

শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮৭ জন শিশু চিকিৎসাধীন আছে।

সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সর…
  • ১৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬