আওয়ামী দোসর আখ্যা দিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে বের করে দিলেন বিএনপিপন্থীরা

০৮ জুলাই ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:১১ PM
পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন আন্দোলনকানীরা

পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন আন্দোলনকানীরা © সংগৃহীত

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন আন্দোলনরত বিএনপিপন্থী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বুধবার (৮ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে তাকে অপসারণের দাবিও জানান।

জানা যায়, গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন ডা. এস. এম. মনিরুজ্জামান। তার যোগদানের পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে তার পদায়নের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

বুধবার সকালে ডা. মনিরুজ্জামান কার্যালয়ে এসে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। পরে সকাল ১১টার দিকে বিষয়টি জানতে পেরে আন্দোলনকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুর প্রায় ২টার দিকে তারা তাকে কার্যালয় ত্যাগ করতে বলেন। পরে তিনি কার্যালয় থেকে বের হয়ে গেলে আন্দোলনকারীরা তার কক্ষে পুনরায় তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক উপপরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়।

তিনি পূর্বে শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে তারা তার পদায়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন এবং তাকে কার্যালয় ত্যাগ করতে বলেন। তিনি আরও দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ডা. মনিরুজ্জামানকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে ডা. এস. এম. মনিরুজ্জামানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950