৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ক্রুটি মিলেছে

২৯ মে ২০২৬, ১১:৪৩ AM
আদ–দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড

আদ–দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড © সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ক্রুটি পাওয়া গেছে। আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। শুক্রবার (২৯ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ।

ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।

এর আগে, বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আরও পড়ুন: ১০ বছরেও নিজ দেশে ফেরা হয়নি ১২ লাখ রোহিঙ্গার, কাঁটাতারের ভেতর কাটল আরও এক ঈদ

নবজাতকদের স্বজনেরা জানান, গত মঙ্গলবার গভীর রাতে কক্ষটিতে থাকা বাচ্চারা হঠাৎ করে কান্নাকাটি শুরু করে। অল্প সময়ের ব্যবধানেই সব কটি বাচ্চা কান্না শুরু করে। এর মধ্যে একটি বাচ্চা বেশি অসুস্থ হয়ে পড়লে এনআইসিইউতে (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়। তারপর ভোরের দিকে একে একে সব কটি বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরও এনআইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পরে এনআইসিইউতে থাকা অবস্থায় তাদের জানানো হয়, বাচ্চারা মারা গেছে। মারা যাওয়ার সময় কয়েকটি নবজাতকের শরীর নীল রং ধারণ করে।

ঘটনার বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাহিদ ইয়াসমিন বলেন, ওই ওয়ার্ডে ১১ জন মা ছিলেন। আর নবজাতক ছিল ৬টি। ওয়ার্ডটি পোস্টডেলিভারি ওয়ার্ড। বাচ্চারাও মায়ের পাশে ছিল। যেহেতু এটা এসি ওয়ার্ড, মায়েরা হঠাৎ রাতে কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করতে বলছিল ঠান্ডা লাগার জন্য। এসি বন্ধ করার পর রাত চারটার দিকে দুটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তাদের এনআইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা দেখেছিলেন, বাচ্চা ভালো আছে। পরে তাদের আবার ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়।

নাহিদ ইয়াসমিন বলেন, সকালের দিকে হঠাৎ মায়েরা আবার বলেন, শিশুদের অসুস্থ মনে হচ্ছে। তখন ছয়টি শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুটি শিশু নিয়ে যাওয়ার সময়ই মারা গেছে। আর চারটি শিশুর অবস্থা খুবই গুরুতর ছিল। তাদের ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল; কিন্তু বাঁচানো যায়নি।

আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী …
  • ২৮ আগস্ট ২০২৬