খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ব্যক্তিগত চিকিৎসক

২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:০৭ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফিংয়ে আসছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেটের সামনে এই ব্রিফ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে তার চেয়ারপার্সন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কথা বলবেন। রাত ৮টার দিকে তিনি এ তথ্য জানান।

এর আগে বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন।

‘প্রায় দুই-আড়াই ঘণ্টা ধরে তারা সভা করে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়েও তারা মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজনের বিষয়েও কথা বলছেন। তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মত কোন শারীরিক অবস্থায় নেই। আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা।’

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now