বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল

২৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ তথ্য জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেওয়ার সকল ব্যবস্থার প্রস্তুতি চলছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমেরিকার জন হপকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন।

‘প্রায় দুই-আড়াই ঘণ্টা ধরে তারা সভা করে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়েও তারা মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজনের বিষয়েও কথা বলছেন। তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মত কোন শারীরিক অবস্থায় নেই। আল্লাহর অশেষ রহমতে তার শারীরিক অবস্থা যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা।’ 

তিনি আরও বলেন, তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে ভিসা থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি কাজ মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং যদি দেখা যায় সি ইজ রেডি টু ফ্লাই। তখন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now