চলতি বছরে করোনায় আক্রান্ত ৭০১, মৃত্যু ২৭

২০ জুলাই ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০১ জন আর মৃত্যুবরণ করেছেন ২৭ জন। রবিবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইৃমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০২ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৪৬ জনে।

এদিকে, করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে চলতি বছরেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।

আরও পড়ুন: অফিসে না গিয়েও হাজিরা, ৬ মাসে অনুপস্থিত ৬৮ দিন, ভোগান্তিতে সেবাগ্রহীরা

ভৌগোলিক বিভাজনে দেখা যায়, চলতি বছরে করোনায় ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬