বিপিএমসিএ’র নির্বাচন

বেসরকারি স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের অঙ্গীকার মহিউদ্দিন-মুকিত পরিষদের

১৪ জুলাই ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
ডা. শেখ মহিউদ্দিন ও ডা. মুকিত

ডা. শেখ মহিউদ্দিন ও ডা. মুকিত © টিডিসি ফটো

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে জোর প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। বৈষম্যবিরোধী বিপ্লবোত্তর বাংলাদেশে দিন বদলের অঙ্গীকার নিয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং ভোট প্রার্থনা করছেন মহিউদ্দিন-মুকিত পরিষদের প্রার্থীরা। আগামী বুধবার (১৬ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

জানা গেছে, বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করছেন তারা। প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে মহিউদ্দিন-মুকিত পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন। 

আগামী ১৬ জুলাই অনুষ্ঠাতব্য বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদসহ মোট দুটি প্যানেল অংশগ্রহণ করছেন। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্মসম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম হল- মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে অটোমোশন বাতিল, শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্তকরণ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুকরণ, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারি মেডিকেল কলেজের ন্যূনতম আসন সংখ্যা ১০০টি করা এবং বৈদেশিক মুদ্রা উর্পাজনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারি প্রণোদনা প্রদান করতে হবে।

মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, ‌‘বৈষম্যবিরোধী জুলাই ২০২৪ বিপ্লবোত্তর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজসমূহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানসম্মত মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মহিউদ্দিন-মুকিত পরিষদ জয় লাভ করলে এমন বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। একইসাথে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট সকল অঙ্গীকার বাস্তবায়িত হবে।’

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9