২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত কত? 

১৩ জুলাই ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪২০ জন। আজ মারা যায় ১ জন। রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৯১ জন এবং মারা যায় ১ জন।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ‘প্রথমবার সমাবেশ’ করতে যাচ্ছে জামায়াত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮০ জনে, আর মৃত্যু হয়েছে ৫৬ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৪২.১ শতাংশ নারী এবং ৫৭.৯ শতাংশ পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬