২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৫, মৃত্যু কত?

০৮ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৫:২৭ PM
হাসপাতালে ডেঙ্গু রোগীরা

হাসপাতালে ডেঙ্গু রোগীরা © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪২৫ জন। আজ ৩ জনের মৃত্যুবরণ করে। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৯২ জন যেখানে ৩ জনের মৃত্যুবরণ করে । 

আরও পড়ুন: তামিমের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে যা বললেন সাকিব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ৬ জন। 

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৮ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৫১ জন।

গত ২৪ ঘণ্টায় লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৩৯.৫ শতাংশ নারী এবং ৬০.৫ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬