২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কমেছে

০১ জুলাই ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ের মধ্যে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হন ২১ জন, তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত বেড়েছে, মৃত্যু ১

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১২৭ জনে।

অন্যদিকে, নতুন করে কোনো মৃত্যুর খবর না থাকায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২১ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামে ১০ জন এবং খুলনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬