২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে

২৫ জুন ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১০:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩২৬জন। সেই সঙ্গে মৃত্যুবরণ করেছেন ২ জন। বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৯৪ জন যেখানে কোন মৃত্যু ছিলনা। 

আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন নানক-মির্জা আজম

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪১ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ৫ জন।

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭০ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ নারী এবং ৫৬.৪ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬