যেসব অভ্যাস অজান্তেই দাঁতের বারোটা বাজিয়ে দিচ্ছে

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ AM
অনেকেই মনে করেন জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়

অনেকেই মনে করেন জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয় © সংগৃহীত

আমরা সবাই হাসির সময় আমাদের সুন্দর, শক্তিশালী দাঁতগুলো দেখাতে চাই। দাঁত কেবল মুখের স্বাস্থ্যের ক্ষেত্রেই নয়, সৌন্দর্যেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন ছোট ছোট অভ্যাস গড়ে তুলি, যা আমাদের দাঁতকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। দাঁতের ক্ষতি সাধারণত ধীরে ধীরে ঘটে। তাই বড় সমস্যা না হওয়া পর্যন্ত দাঁতের ক্ষতি আমরা বুঝতেই পারি না।

জোরে জোরে দাঁত মাজা
অনেকেই মনে করেন, জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়, এটা মোটেও সত্য নয়। দাঁত মাজা মানে দাঁতের সঙ্গে যুদ্ধ করা নয়। এতে দাঁতের এনামেল বা বাইরের সুরক্ষাস্তর ক্ষয়ে যেতে পারে। সময়ের সঙ্গে দাঁতকে ‘সেনসিটিভ’ বা দুর্বল করে দিতে পারে।

পর্যাপ্ত পানি না খাওয়া
ঠান্ডা-গরম পানীয়, কফি বা অ্যালকোহল বেশি খেলে শরীর স্বাভাবিকভাবেই পানি কম পায়। ফলে থুতু কম তৈরি হয়। থুতু মুখের ভেতরের অ্যাসিডিক খাবারকে নিরপেক্ষ করে ও এনামেলকে সুরক্ষা দেয়। থুতু কম তৈরি হলে তাই দাঁত দুর্বল হয়ে যেতে পারে।

অ্যাসিডিক ও মিষ্টি খাবার-পানীয়
কোমল পানীয়, এনার্জি ড্রিংক, চা, কফি, ফলের রস, আইসক্রিম ও মিষ্টিজাতীয় বিভিন্ন খাবার দাঁতের এনামেলের ক্ষতি করে। এ ধরনের খাবার নিয়মিত খেতে থাকলে এনামেল ক্রমে দুর্বল হতে পারে। তাই প্রতিবার চা, কফি বা অ্যাসিডিক খাবার খাওয়ার পর মুখ ভালো করে কুলি করে নিন।

কেবল দাঁত মাজাকেই যথেষ্ট মনে করা
সকালে দাঁত ব্রাশ করার থেকেও রাতে ব্রাশ করা বেশি গুরুত্বপূর্ণ। রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে—এই দুই বেলা দাঁত মাজায় কোনো হেলাফেলা করবেন না। অনেক টুথপেস্ট শুধু ফ্রেশিং বা দাঁত সাদা করাকে গুরুত্ব দেয়। কিন্তু ‘এনামেল-প্রটেকশন ফরমুলেশন’ ছাড়া দাঁত নিরাপদে রাখা কঠিন।

দাঁত সাদা করার জনপ্রিয় ভুল পদ্ধতি প্রয়োগ
সামাজিক যোগাযোগমাধ্যমে লেমন জুস, বেকিং সোডা বা অ্যাকটিভেটেড চারকোল দিয়ে হোয়াইটেনিং বা দাঁত সাদা করার পদ্ধতিগুলোর মিলিয়ন ভিউ। সেসব অনেকেই অনুসরণ করে দাঁত সাদা করেন ঠিকই, তবে এতে এনামেল ক্ষয়ে দাঁত সেনসিটিভ ও দুর্বল হয়ে যেতে পারে।

ট্যাগ: দাঁত
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9