তিন ধরনের পানীয়তে মিলবে কিডনির সুরক্ষা

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
কিডনি

কিডনি © সংগৃহীত

রক্ত থেকে দূষিত পদার্থ ছেঁকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে কিডনি। কিডনির কর্মক্ষমতা সামান্য কমে গেলেও তার প্রভাব পড়তে পারে সমগ্র শরীরে। বিকল হতে পারে অন্য প্রত্যঙ্গও। তাই শরীরের এই গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গটিকে ভাল রাখা জরুরি। 

কিডনি ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। কম পানি পানে যেমন কিডনির সমস্যা হতে পারে, তেমনি বেশি পানি পান করলেও কিডনির ওপর চাপ বাড়াতে পারে। কিডনি সুস্থ রাখার জন্য পানি অবশ্যই সেরা পানীয়, তবে আরও কিছু পানীয় রয়েছে যা কিডনিকে শক্তিশালী ও কার্যক্ষম রাখতে সাহায্য করে।

কিডনি ভালো রাখতে কোন পানীয়তে চুমুক দেবেন?

উদ্ভিজ্জ দুধ: কাঠবাদাম, নারকেল, ওটস দুধ খেতে পারেন কিডনি ভালো রাখতে। গরুর দুধও খাওয়া যায়। তবে প্রাণিজ দুধে থাকা ল্যাক্টোজ় নামক কার্বোহাইড্রেট হজমে সমস্যা থাকলে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া দুধ খাওয়া ভাল।

ফলের রস: চিনি কিডনির জন্য মোটেই ভালো নয়। তুলনামূলক কম মিষ্টি, এমন ফল বেছে নিন। মুসাম্বি, বাতাবি, কমলা, যে কোনও রকম লেবুই কিডনির স্বাস্থ্যরক্ষার জন্য ভালো। লেবুর রস, আপেলের স্মুদি, টাটকা সব্জির রস খাওয়া যেতে পারে পানির ঘাটতি মেটাতে।

কম নুন দেওয়া ব্রথ: মুরগির মাংস সেদ্ধ করা জল বা সব্জি সেদ্ধ করা জল বা ব্রথও কিডনির স্বাস্থ্য ভালো রাখতে পারে। তবে নুন বা সোডিয়ামের পরিমাণ অবশ্যই কম রাখা দরকার।

কোন পানীয়তে ক্ষতি হয়?

সোডা, এনার্জি ড্রিঙ্ক, চিনি দেওয়া শরবত, অ্যালকোহল— কিডনির পক্ষে ক্ষতিকর। বদলে চিনি ছাড়া ভেষজ চা, ডিটক্স পানীয়তে চুমুক দেওয়া যেতে পারে। 

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9