সাদা না কি লালচে ডিম, পুষ্টি বেশি কোনটিতে? কেনার সময়ে কী কী দেখে নেওয়া উচিত?

০১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ PM
সাদা ও লাল ডিম

সাদা ও লাল ডিম © সংগৃহীত

বাজারে এখন নানা ধরনের ডিম পাওয়া যায়। সাদা রঙের বেড়া ডিঙিয়ে লালচে এবং খয়েরি রং ডিমের। এখন কোন ধরনের ডিমটি বেশি উপকারী তা নিয়ে নানা মতামত রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতাও ধন্ধে ভোগেন। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন

মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির উপর, পুষ্টি উপাদানের উপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হাল্কা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের উপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।

পুষ্টিগুণে কি পার্থক্য রয়েছে

গবেষণায় দেখা গিয়েছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনও কোনও ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হবে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে।

কোনটি কেনা উচিত

সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কী ভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনও রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

সূত্র : আনন্দ বাজার পত্রিকা

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬