‎পিরোজপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও চলচ্চিত্র অনুষ্ঠিত 

৩১ জুলাই ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৯ PM
জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা © টিডিসি ছবি

‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে  বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল `জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান'। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক  মোঃ আশরাফুল আলম খান

আরও পড়ুন: গুলশান চাঁদাবাজির মূল হোতা রিয়াদকে আশ্রয় দিয়েছেন নাহিদ, অভিযোগ জুলকারনাইন সায়েরের

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার  খান মোহাম্মদ আবু নাসের।  পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।

‎বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
‎
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়।
‎
‎এ সময় কলেজের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬