স্কুল-কলেজের ১৪ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে

১১ ডিসেম্বর ২০২১, ০৮:৫১ AM
টিকা নিচ্ছেন শিক্ষার্থী

টিকা নিচ্ছেন শিক্ষার্থী © ফাইল ছবি

দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গত ১ নভেম্বর থেকে স্কুল-কলেজের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১০ জন।

তথ্যমতে দেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতেদর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড এস্ট্রেজেনেকার টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ১২৪ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ১৯৩ জন, পাসপোর্টের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৭ হাজার ৭৭ জন এবং জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন করেছেন ২ লাখ ৭১ হাজার ৪৫ জন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬