জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ টিকা

২১ আগস্ট ২০২১, ০৫:০৬ PM
জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ টিকা

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ টিকা © সংগৃহীত

জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাপান থেকে টিকা নিয়ে আসা ফ্লাইটটি আজ দুপুর ৩টা ২৪ মিনিটে ঢাকায় অবতরণ করেছে।’

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে দুপুর সোয়া ৩টার দিকে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা জাপানের।

ইতিমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬