জনগণের নেওয়া শেষ হলে রাষ্ট্র ও সরকার প্রধান টিকা নেবেন: সেব্রিনা ফ্লোরা

২৮ জানুয়ারি ২০২১, ১১:০৫ AM

© সংগৃহীত

করোনা টিকা নিরাপদ হলে রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রিপরিষদ সদস্যরা নিচ্ছেন না কেন- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেছেন, আমার মনে হয়, তারা জনগণের কথা চিন্তা করেই পরে টিকা নেবেন। জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছেন। জনগণের টিকা নেওয়া শেষ হলে রাষ্ট্র ও সরকার প্রধান নেবেন।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।  

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা বলে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত থেকে যে টিকা এনেছে, এটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ টিকা।

তিনি আরও বলেন, পৃথিবীতে করোনার যত টিকা আবিষ্কার হয়েছে, সেগুলোর মধ্যে এ (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) টিকা সবচেয়ে বেশি নিরাপদ, এটা প্রমাণিত। যে কোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হয়, মানুষকে সচেতন করতেই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছি। সুতরাং নির্ভয়ে এ টিকা নিতে পারেন দেশের মানুষ।  

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, যখন একজন চিকিৎসক টিকা নেন, তখন তার কমিউনিটি আগ্রহী হয়। একইভাবে যখন একজন সাংবাদিক টিকা নেন, তার কমিউনিটিও আগ্রহী হয়। সব পেশার লোকজন যদি টিকা নেন, তখন তার কমিউনিটির অন্যরাও টিকা নিতে আগ্রহী হবেন। 

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×