অটোরিকশার চাপায় চার বছরের শিশুর মৃত্যু

০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় আরিয়ান হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান হাসান উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামার সময় মায়ের হাত ধরে থাকলেও, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির অটোরিকশা আরিয়ানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: মৃত্যু
সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬