স্বপ্ন-তে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস-আলু

০১ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’

রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ © সংগৃহীত

রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার এনেছে। শুক্র ও শনিবার (১ ও ২ নভেম্বর) ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সাথে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)- ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু)-যার বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা । 

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ )- বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সাথে ২০০ গ্রাম আলু থাকবে-যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা ।

মূলত, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন’ ।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬