সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ PM
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক © ফাইল ছবি

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে।

তবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

এদিকে, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

কম বেতন ও দীর্ঘ কর্মঘণ্টা, টেক্সটাইলে আগ্রহ হারাচ্ছেন নবীন …
  • ১৭ নভেম্বর ২০২৬
গণতান্ত্রিক সরকারের নীতির কারণে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্…
  • ১৭ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতা…
  • ১৭ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওস…
  • ১৭ নভেম্বর ২০২৬
পারমাণবিক বিদ্যুতের যুগে পা রাখল বাংলাদেশ
  • ১৭ নভেম্বর ২০২৬
রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় যে কারণে খালাস পেলেন স্বপ্না
  • ১৭ নভেম্বর ২০২৬