ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

২১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ PM
চিফ হুইপ নূরুল ইসলাম মনি

চিফ হুইপ নূরুল ইসলাম মনি © সংগৃহীত

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অর্থ-সম্পদের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যার টাকা আছে, তাকেই স্কুলের সভাপতি বানানো হবে। কারণ, স্কুল পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজন রয়েছে।

গত ১৯ অক্টোবর নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে একটি উদাহরণ দিয়ে চিফ হুইপ বলেন, একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। সেখানে একজন ব্যক্তি রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না, কিন্তু তার অনেক টাকা ও জমি আছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন। তবে তার জমি বা টাকা নেই।

এ অবস্থায় স্কুলের সভাপতি কে হবেন, সেই প্রশ্ন তুলে নূরুল ইসলাম মনি বলেন, যার টাকা আছে, তাকেই সভাপতি বানানো হবে। কারণ, স্কুলের জন্য টিন, খুঁটি, বই, ছাদ ও কার্পেটসহ বিভিন্ন উপকরণ কিনতে অর্থের প্রয়োজন হবে।

 তিনি আরও বলেন, ‘আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য। 

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950