নতুন পে স্কেলে বেতন ফিক্সেশন কীভাবে, দেখে নিন

২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন বেতন কাঠামোয় ‘পে ফিক্সেশন’-এর বিধান রাখা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মধ্যে ১ থেকে ১১ গ্রেডে ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ গ্রেডে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে নতুন বেতন-ভাতার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতন কাঠামোয় মূল বেতন নির্ধারণ হবে মূলত দুটি পদ্ধতিতে।

বর্তমান স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে নতুন স্কেলের প্রারম্ভিক ধাপেই বেতন নির্ধারণ করা হবে। যেমন, ১৬তম গ্রেডের কোনো কর্মচারী পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে নতুন স্কেলেও তার বেতন প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যাদের বর্তমান বেতন পুরোনো স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে প্রথমে বর্তমান মূল বেতন ও প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে হবে। এরপর ওই পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করতে হবে। যোগফল নতুন স্কেলের কোনো ধাপের সঙ্গে মিলে গেলে সেখানেই বেতন নির্ধারণ হবে। আর যোগফল কোনো ধাপের সঙ্গে না মিললে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

উদাহরণ হিসেবে, ইনক্রিমেন্টসহ কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকার সঙ্গে তার পার্থক্য দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকার সঙ্গে ১ হাজার ২৯০ টাকা যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলে এ নামে কোনো ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ ২৬ হাজার ৩০০ টাকায় তার বেতন নির্ধারণ হবে।

তবে মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা, সিনিয়র সচিবের ১ লাখ ৬৪ হাজার টাকা এবং গ্রেড-১ কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত থাকায় তাদের ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য হবে না। কারণ এসব পদে কর্মকর্তাদের মূল বেতন আগে থেকেই নির্দিষ্ট করা আছে। ফলে নতুন বেতন কাঠামোয় তাদের মূল বেতন নতুন করে বাড়বে না।

এদিকে, নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
হত্যার রাতে বাসাতেই ঘুমিয়েছিল তুহিন, বাসা থেকে ফোন উদ্ধারে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘গ্রেপ্তার হওয়া কিশোররা অপরাধচক্রের মতো, অপ্রতীমের সঙ্গে তা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের নিরাপত্তা নিয়ে কুবি অধ্যাপকের উদ্বেগ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বদলির পর বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন কারিগরি শিক্ষকরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ২০ সেপ্টেম্বর ২০২৬