পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM
বাংলাদেশ পুলিশ লোগো

বাংলাদেশ পুলিশ লোগো © সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন ডিআইজি পর্যায়ের কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৬ বছরের শিশুকে হত্যা, কুপিয়ে জখম করা বাবার মৃত্যু হাসপাতালে
  • ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ অক্টোবর ২০২৬
অস্তিত্বহীন শিক্ষকের নামেও টাকা, বেতন ১০ গুণ! পোর্টালে কোটি…
  • ২৯ অক্টোবর ২০২৬
বিয়ের পর স্বামীর সঙ্গে চিড়িয়াখানায় গিয়ে প্রেমিকের বাইকে উধ…
  • ২৯ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর
  • ২৯ অক্টোবর ২০২৬