রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত্র ইউএনও জায়েদ

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ PM
ইউএনও ইবনে আল জায়েদ হোসেন

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন © টিডিসি সম্পাদিত

দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে তাদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচের মুখে না পড়েন, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছেন এই ইউএনও।

এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় লাগানো হয়েছে ব্যতিক্রমী একটি সাইনবোর্ড। সেখানে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে লেখা আছে ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।

ব্যতিক্রমী এ সাইনবোর্ডের মাধ্যমে সরকারি সেবা নিতে আসা নাগরিকদের জন্য ইউএনওর কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের সংকোচ বা দ্বিধা না রাখার বার্তা দেওয়া হয়েছে। সাইনবোর্ডটি স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়েদ হোসাইন ইয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬