ক্যাম্পাস ছাড়া সার্টিফিকেট বাণিজ্য করছে অনেক বিশ্ববিদ্যালয়, সংসদে বিএনপি এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ PM
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন © টিডিসি সম্পাদিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো থাকলেও দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে মানছে না বলে অভিযোগ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। তিনি বলেন, একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে। এসব প্রতিষ্ঠানে গবেষণারও সুযোগ নেই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সম্পূরক প্রশ্নে এ অভিযোগ করেন জয়নাল আবদিন।

এর আগে লিখিত প্রশ্নে ফেনী-২ আসনের এই সংসদ সদস্য জানতে চান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় সহজলভ্য করতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

সম্পূরক প্রশ্নে জয়নাল আবদিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো থাকলেও বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে মানছে না। একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে। সেখানে গবেষণারও সুযোগ নেই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েছে।

এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী মানসম্মত শিক্ষা, গবেষণা ও পর্যাপ্ত ক্যাম্পাস নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে সংসদ সদস্য বিস্তারিত তথ্য জানতে চাইলে নোটিশ দিলে তা সরবরাহ করা সম্ভব হবে।

এমপি নুসরাতের বাড়িতে আগুন, হত্যাচেষ্টার অভিযোগে মামলা
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়া প্রধানের পদত্যাগে অনিশ্চয়তায় ইসরায়েলের প্রযুক্তি খ…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950