আমি বাংলাদেশি—নাগরিকত্ব নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ আগস্ট ২০২৬, ০৭:১৬ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির © সংগৃহীত

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সংবাদ প্রকাশের বিষয়ে প্রশ্ন উঠতেই নিজের পরিচয় স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, তিনি বাংলাদেশি এবং দেশের জন্য কাজ করতেই দায়িত্ব নিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি। আমি মনে করি না, কেউ আমার বাংলাদেশি পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে।’

তিনি বলেন, ‘এখানে আসার উদ্দেশ্য বাংলাদেশের জন্য কাজ করা। কোনো সুবিধাভোগী লোক এটা করবে না।’

এ সময় সাংবাদিকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা চলছে এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানতে চান, কোথায় এ আলোচনা হয়েছে। তখন একটি গণমাধ্যমের নাম উল্লেখ করেন সাংবাদিকেরা।

জবাবে হুমায়ুন কবির বলেন, ‘তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।’

পরে দেশের পক্ষে অবস্থান নেওয়া মানুষ, গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়া মানুষ, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয় এই সমস্ত মিডিয়া, দেশবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।’

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬