ধর্ম প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্গে ধর্মীয় মূল্যবোধও প্রয়োজন

২৩ আগস্ট ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। © টিডিসি ফটো

ধর্ম মানুষকে সঠিক ও ভুলের পথ চিনতে শেখায়। প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মগ্রন্থের শিক্ষা সঠিকভাবে জানা, অনুসরণ ও ধারণ করলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

তিনি বলেছেন, একটি পরিবারকে স্বাবলম্বী করা, সন্তানকে আনন্দমুখর শিক্ষায় গড়ে তোলা, খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল করে তোলা, সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাই যথেষ্ট নয়। একটি পরিপূর্ণ জাতি গঠনে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম আসলে কী করে? ধর্ম আমাদের দেখায়—হোয়াট ইজ রাইট অর রং। রাইট অর রং ইজ এ রিলেটিভ টার্ম। একই বিষয় আমার জন্য সঠিক হতে পারে, আবার অন্য কারও ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন অনুযায়ী তা ভুলও হতে পারে।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার পরিবারকে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের এবং কৃষি কার্ডের মাধ্যমে বাবাদের স্বাবলম্বী করার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি আনন্দমুখর শিক্ষার মাধ্যমে সন্তানদের গড়ে তোলা, ক্রীড়ানীতির মাধ্যমে তাদের শারীরিকভাবে সুস্থ ও সবল করে তোলা এবং সুন্দর পরিবেশে তাদের বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তিনি।

তিনি বলেন, ‘সবই করলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম। কিন্তু এরপর তাকে যে বিষয়টি ধারণ করতে হবে, সেটি হলো ধর্মীয় মূল্যবোধ।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষের দেশ। এখানে প্রায় শতভাগ মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী এবং ধর্মীয় বিশ্বাস ধারণ করেন। তাই প্রত্যেক ধর্মের অনুসারী যদি নিজ নিজ ধর্মগ্রন্থের শিক্ষা ভালোভাবে জানেন, তা কঠোরভাবে অনুসরণ করেন এবং জীবনে ধারণ করেন, তাহলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ‘যে যার ধর্মের যে স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ অনুসরণ করেন, সেটি যদি ভালোভাবে জানতে পারেন এবং ধারণ করতে পারেন, তাহলে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য আরও অনেক বেড়ে যাবে, ইনশাআল্লাহ।’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’

পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধর্মীয় মূল্যবোধকে অত্যন্ত সম্মান করতেন এবং এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতেন বলেও মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন ও ভিশন দিয়ে গিয়েছিলেন, তা গুছিয়ে দেওয়ার জন্য তিনি পর্যাপ্ত সময় পাননি। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই ভিশন ধারণ করে দলকে সুসংগঠিত করেছেন এবং বড় রাজনৈতিক শক্তিতে পরিণত করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভিশন ও মিশনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শুধু ভিশন থাকলেই হবে না, তা বাস্তবায়নে একটি সুস্পষ্ট মিশনও প্রয়োজন। মন্ত্রণালয়ের মিশন হিসেবে ‘ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠা’র কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘এটি আসলে একটি সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি বিষয়। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বিকাশের মধ্য দিয়েই একটি উদার, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব ধর্ম ও মতের মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে কথা বলা এবং মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি বলেন, ‘সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যখন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে।’

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9