নতুন দায়িত্ব পেলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক

২৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ PM
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন © সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন এই বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করেছে সরকার। আইন কার্যকরের পরদিনই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ ও ২২ আগস্ট এ বিষয়ে চারটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে নাহিয়ান রহমান রচিকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই মেয়াদে এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সদস্য পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২২ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতির পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9