তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের

২২ আগস্ট ২০২৬, ০৩:০৩ PM
 তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ইয়াসের খান © সংগৃহীত ও সম্পাদিত

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্থের দপ্তর পাওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। পরে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। তিনি গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরী।

নতুন দায়িত্ব বণ্টনের ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950