তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

২১ আগস্ট ২০২৬, ০৬:৫৯ PM
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত ও সম্পাদিত

আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সালেহ শিবলী রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।’ একই সঙ্গে তিনি জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর এটিই হতে পারে তার প্রথম ভারত সফর। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবেই সম্ভাব্য এই সফরকে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করল ভারত

ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে। তবে গত সপ্তাহে বাংলাদেশ জানিয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। একই সময়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় থাকার কথাও জানায় ঢাকা।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9