রেলের ভুল সিদ্ধান্তে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৩ PM
রাজধানীর হোটেল হলিডে ইনে বক্তব্য দিচ্ছেন রেলপথ  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর হোটেল হলিডে ইনে বক্তব্য দিচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নে ত্রুটির কারণে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, এ ধরনের লোকসানের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। 

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল হলিডে ইনে এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রেলের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে রেলের সঙ্গে যুক্ত। তারা জানেন, কোথায় ভুল ও সিদ্ধান্তহীনতা রয়েছে এবং বাস্তবায়নে গাফিলতি রয়েছে। এমন কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে জবাবদিহিতা কার কাছে হবে?

তিনি বলেন, রেলের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। যতটুকু আছে, তার পরিপূর্ণ ব্যবহার আমাদের করতে হবে। রেলের কর্মকর্তা-কর্মচারীরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা নিশ্চিত করতে হবে। একজন প্রতিবন্ধী ব্যক্তি যখন স্টেশনে প্রবেশ করেন, তখন রেলের কর্মকর্তা-কর্মচারী ও সেবাদানকারী ব্যক্তিদের এগিয়ে এসে তার সেবা নিশ্চিত করতে হবে। 

প্রতিমন্ত্রী বলেন, সব স্টেশন একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ ইন্টারসিটি, ইন্টারচেঞ্জ স্টেশন এবং যেসব স্টেশন বেশি যাত্রী ব্যবহার করেন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা নিতে হবে। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং ব্র্যাকের পরিচালক (সড়ক নিরাপত্তা) আহমেদ নাজমুল হুসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9