নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’

১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ AM
পিংক বাস সেবা

পিংক বাস সেবা © সংগৃহীত

নারীদের জন্য রাজধানীর গণপরিবহণে আজ যুক্ত হচ্ছে নতুন একটি সেবা। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে এই সেবার মাধ্যমে নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পাশাপাশি পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।

বিআরটিসি সূত্র জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘পিংক বাস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাসের চালক ও কন্ডাক্টর—দুই দায়িত্বেই থাকবেন নারীরা। ফলে নারীযাত্রীরা গণপরিবহণে তুলনামূলক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

রাজধানীর গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী থেকে শুরু করে ব্যবসায়ী—বিভিন্ন শ্রেণি-পেশার নারীর নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম গণপরিবহণ। তবে অতিরিক্ত ভিড়, আসন সংকট ও হয়রানির কারণে অনেক নারীকে প্রতিদিন নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

এ বাস্তবতায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করা নারীরা এই সেবা থেকে উপকৃত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

শুধু নারীযাত্রীদের জন্য আলাদা বাস চালুই নয়, নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার উদ্যোগও নতুন মাত্রা যোগ করছে। দেশের গণপরিবহণে এখনো নারী চালক ও কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে ‘পিংক বাস’ পরিবহণ খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

তবে নতুন এই সেবা চালুর পর নারীযাত্রীদের আগ্রহ থাকবে মূলত বাসের রুট, সময়সূচি ও সেবার মান নিয়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত বাসের পাশাপাশি নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে ‘পিংক বাস’ রাজধানীর নারীদের দৈনন্দিন যাতায়াতে কার্যকর একটি বিকল্প হয়ে উঠতে পারে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9