বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

০৯ আগস্ট ২০২৬, ০২:৫৩ PM
একটি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত ও সম্পাদিত

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে হেলিকপ্টারে করে বাহারছড়া সমুদ্রসৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে তিনি সম্ভাবনাময় পর্যটন এলাকা বাহারছড়া সমুদ্রসৈকত পরিদর্শন করেন। এরপর সমুদ্রসৈকতের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।

জনসভায় যোগ দেওয়ার আগে বাহারছড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

এ সময় নতুন বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছের চারা রোপণ করেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং হাঁস-মুরগি তুলে দেন প্রধানমন্ত্রী।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬