সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না

০৫ আগস্ট ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২২ PM
বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। © সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। এসব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে একটি ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে।

সেখানে লেখা ভাসছে: Error 503 Backend fetch failed/ Backend fetch failed/ Guru Meditation: XID: 356823671/ Varnish cache server

gov.bd ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও একই বার্তা দেখাচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে বলেন, সমস্যা চিহ্নিত করা হয়েছে। ‘পাওয়ার ইস্যু’র কারণে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে। 

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬